বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ ইং || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী

আইজিপি ও সাংসদের আত্নীয় পরিচয়ে প্রতারণা

প্রকাশিত হয়েছে-

 

রিয়াজ উদ্দিন,খুলনা ব্যুরো চীফ:

জালিয়াতি, প্রতারণাসহ একাধিক মামলা,জিডি,অভিযোগে জড়িয়ে আছেন খুলনা জেলার লবণচরা থানার দক্ষিণ মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা কাজী মোহাম্মদ আলীর মেয়ে মনিরা আক্তার (৩২)।তার বিরুদ্ধে খুলনা ও কুমিল্লা আদালতে মামলা চলাকালে খুলনা রুপসা, লবণচরা ও কুমিল্লা জেলার তিতাস থানায় একাধিক জিডি করেছেন তার অত্যাচারে অতিষ্ঠ ভুক্তভোগীরা। অভিযোগ রয়েছে মহা-পুলিশ পরিদর্শক ও এক সাংসদের আত্নীয় পরিচয়ে মানুষকে ভয় দেখান তিনি। তার অত্যাচারের শিকার হয়েছেন বলে দাবি করেছেন খুলনা লবণচরা থানার মো.নজরুল ইসলাম,মো.রিয়াজুল খাঁন,মো. নাজমুল হোসেন ও কুমিল্লার শাহিনা আক্তার। অভিযোগ রয়েছে মানুষকে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে ও ব্যবসায়িক পাটনার করার কথা বলে প্রতারণা করে মোটা অংকের টাকা নিলেও পরে উদাও হয়ে যান তিনি। পাওনা টাকা ফেরত চাইলে পুলিশের মহা-পরিদর্শক ও এক সাংসদের আত্নীয় পরিচয় দিয়ে ভয় দেখান সাধারণ মানুষকে।
মনিরা আক্তারের বিরুদ্ধে খুলনা আদালতে মামলা নং- সি.আর৮০৮/২১,৫৭/২১ এবং ১১৩/২১
কুমিল্লা আদালতে মামলা নং-সি.আর৫৪৫/২১ এবং সি.পি৫৫৬/২১ রুপসা থানায় ০৪.১২.২১ তারিখে জিডি নং-২০১এবং লবণচরা থানায় ০২.০১.২১ তারিখে জিডি নং-৫৩ রয়েছে। তার কাছে প্রতারিত সাধারণ মানুষ প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।