হাফিজুর রহমান:
দীর্ঘ ৪ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ময়মনসিংহের অক্সফোর্ড খ্যাত আনন্দমোহন কলেজে মুজিব বর্ষ আন্তঃকলেজ ক্রিকেট টুর্নামেন্ট। এতে উচ্ছাসিত সাধারণ শিক্ষার্থীরা। ময়মনসিংহের জননন্দিত নেতা জনবন্ধু ইকরামুল হক টিটুর নির্দেশনায় কলেজ কর্তৃপক্ষ ও আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের উদ্দ্যোগে তাদের সার্বিক সহায়তায় অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্ট টি। এতে দেখা যায় সাধারণ শিক্ষার্থীদের বাধ ভাঙ্গা আনন্দ। আবার অনেক বিভাগ তাদের আনন্দের বহিঃপ্রকাশে শিক্ষককে মাথায় তুলতেও দেখা যায়। এ যেন ছাত্র শিক্ষকের অন্য রকম ব্যতিক্রম বিনোদনের ব্যবস্থা। মনে হবে আনন্দমোহন কলেজে উৎসবের আমেজ।
আনন্দমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাজু আনন্দভরা কন্ঠে জানান,এই খেলা যেন আনন্দমোহন কলেজের প্রাণ ফিরিয়ে দিয়েছে।
ইসলামের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কামরুল সংশ্লিষ্টদের ধন্যবাদ দিয়ে জানান,আমরা খুবই খুশি এমন একটি খেলার মতো পরিবেশ পেয়ে।
আনন্দমোহন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান সবুজ এই প্রসঙ্গে বলেন,বর্তমান সময়ে মাদক যেমন গ্রাস করে নিচ্ছে এই বিষয় মাথায় রেখে জননেত্রী শেখ হাসিনার মাদক বিরোধী কর্মসূচী মানুষকে প্রভাবিত করছে। সাধারণ শিক্ষার্থীরা যদি খেলাধুলায় অংশগ্রহণ করে তবে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে পারবে। তার জন্যই বৃহত্তর ময়মনসিংহের গণমানুষের নেতা জননেতা জনবন্ধু ইকরামুল হক টিটু ভাইয়ের দিকনির্দেশনায় মুজিব বর্ষ উপলক্ষে এই আয়োজন। তিনি আশা ব্যক্ত করে বলেন খেলা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলে আনন্দমোহন কলেজের প্রাণ আবার পূনরায় ফিরে পাবে। সবুজ ক্ষোভ প্রকাশ করে বলেন দীর্ঘদিন যাবৎ আনন্দমোহন কলেজ ছিল প্রাণহীন শোষিত। তাই সাধারণ শিক্ষার্থীরা এমন পরিস্থিতি থেকে সবাইকে সাথে নিয়ে মুক্ত করেছেন প্রতিষ্ঠানটি।এই পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলেও আশাবাদী তিনি। এই টুর্নামেন্টের জন্য ময়মনসিংহের মেয়র,পুলিশ সুপার,সাবেক
অধ্যক্ষ জাকির হোসাইন,বর্তমান অধ্যক্ষ প্রফেসর নারায়ন চন্দ্র ভৌমিক, উপাধ্যক্ষ, শিক্ষক পরিষদের সম্পাদক, সকল শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দিয়েছেন ছাত্রলীগের এই নেতা।
উল্লেখ্য: মুজিব বর্ষ উপলক্ষে চলা আন্তঃকলেজ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয় চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি যার ফাইনাল খেলাটি এই বছরের ১৭ ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে অনুষ্ঠিত হবার কথা রয়েছে।