বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ ইং || ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৬ই রমযান, ১৪৪৭ হিজরী

খুলনা,রূপসায় দিন মজুরী ধনুন এর আকষ্মিক মৃত্যু

প্রকাশিত হয়েছে-

কে, এম, কামরুজ্জামান জুয়েল রানা,বিশেষ প্রতিনিধি: খুলনা বিভাগ::

খুলনা জেলার রূপসা উপজেলার পাথরঘাটা গ্রামে এক দিন মজুরীর আকষ্মিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
এলাকাবাসী জানায়, সে টিএসবি ইউনিয়ন পাথরঘাটা গ্রামের মৃত বিজয় রায় এর ছেলে ধনুন জয় (৩৫)। সে গত ১৯ ডিসেম্বর একই গ্রামের প্রকাশ হালদারের মৎস্য ঘেরের ক্যানেলে মাছ রক্ষার্থে বাঁশের কুঞ্চি পুততেছিল। দুপুর গড়িয়ে যখন বাড়িতে আসে নাই, তখন ধনুন জয়কে খোজার জন্য মৎস্য ঘেরে যায় এবং দেখতে পায় পানিতে অচেতন অবস্থায় পড়ে আছে। তাকে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ কম্পেলক্সে নিয়ে আসলে কর্মরত ডা: সেহেলিনা জাফরিন বিভিন্ন পরীক্ষার পর মৃত বলে ঘোষনা করেন। এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। ধনুন জয় (৩৫) মৃত্যুকালে এক স্ত্রী ও এক ছেলে সন্তান (ক্লাস-৭) অধ্যায়নরত এবং অসংখ্য গুনাগ্রেহী রেখেজান।
এলাকাবাসী আরো বলেন, তার স্ত্রীর ব্রেষ্ট ক্যান্সার, একটি ব্রেষ্ট অপারেশনের পর আবার আর একটি ব্রেষ্টে ক্যান্সার ধরা পড়েছে। এরপর থেকে তাকে প্রায়ই চিন্তা যুক্ত অবস্থায় দেখাযেত। এ ধরনের মানষিক টেনশনে হয়তো ষ্টোকজনিত মৃত্যু হতে পারে হতে পারে বলে প্রাথমিকভাবে এলাকাবাসী ধারণা করতেছে।