মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ ইং || ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৪ঠা জিলক্বদ, ১৪৪৭ হিজরী

আগুনে ২ কৃষকের ঘর পুড়ে ছাই

প্রকাশিত হয়েছে-

হবিগঞ্জ প্রতিনিধি |

হবিগঞ্জের বাহুবলের গুঁঙ্গিয়াজুরী হাওরের অমৃতা গ্রামে আগুন লেগে দুই কৃষকের ঘর পুড়ে গেছে।

বুধবার (১১ মার্চ) মধ্যরাতে আগুনের লাগার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম।

আগুনে ক্ষতিগ্রস্থ কৃষকরা হলেন—  চাও মিয়া ও নওশর মিয়া।

প্রত‌্যক্ষদর্শীদের বরাত দিয়ে আরিফুল ইসলাম জানান, চাও মিয়ার ঘরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা নিকটবর্তী নওশর মিয়ার ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এসে ঘণ্টাব্যাপী চেষ্টা করলেও আগুনে তাদের ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ছুটে যায়। কিন্তু এর আগেই আগুন নিয়ন্ত্রণ হয়ে যায়।

স্নানঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌস আলম ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য চাল, ডালসহ খাবার সামগ্রী নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চেয়ারম্যান জানান, আগুনে এ দুই পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের পাশে তিনি আছেন।