মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ ইং || ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৪ঠা জিলক্বদ, ১৪৪৭ হিজরী

শীতের আগমনে ব্যস্ত সময় পার করছেন নড়াইলের খেজুর গাছিরা

প্রকাশিত হয়েছে-

 

আবু জার গিফারী, কেশবপুর, যশোর থেকে::

খেজুর গাছিরা শীতের আগমন আসতেই ব্যস্ত সময় পার করছেন। এমন দৃশ্য দেখা যায় যশোর জেলার বিভিন্ন স্থানে। তারই ধারাবাহিকতায় কেশবপুর, হাসানপুর,সাগরদাঁড়ি, মনিরামপুর, সাতবাড়িয়া,গৌরিঘোনা,সুফলাকাটী, পাঁজিয়া ইত্যাদি যায়গায়। ষড়ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে গাছিরা খেজুর গাছের মাথা পরিস্কারে ব্যস্ত সময় পার করছেন। কিছু দিনের মধ‍্যেই শুরু হবে গাছ থেকে রস নামানোর কাজ।

যশোর জেলার কেশবপুর উপজেলার গাছ চাষিরা বলেন, আমরা প্রতিবছর শীতকাল আসলেই খেজুর গাছ কাটার কাজ করে থাকি। আমরা নিজের গাছ কাটার পাশাপাশি অন্যের গাছও কাটি। গাছ কাটলে টাকা পাই। প্রতিগাছের মাথা প্রতি একশ টাকা থেকে দেড়শত টাকা পেয়ে থাকি। যা গতবছরের তুলনায় একটু বেশি।

কেশবপুর উপজেলার বেতীখোলা গ্রামের, আবু হানজালা বলেন শীতকালে খেজুরের রস না হলে আমাদের একদমই চলে না। আমরা বিভিন্ন ধরনের পিঠা পায়েস খেয়ে থাকি।

জনাব প্রধীর কান্তি গুপ্ত
উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা
বলেন।
উপজেলাতে আগের তুলনায় খেজুর গাছ অনেক কমে গেছে। তবে গুড়ের চাহিদাও রয়েছে ব‍্যাপক। খেজুরের গুড় এই এলাকায় চাহিদা থাকলেও উৎপাদন আগের মতো না।