বিশ্বজিৎ কুমার ভট্টাচার্য্য , গফরগাঁও থেকে::
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এ্যাডভোকেট শাহাব উদ্দিন কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ্যাডভোকেট শাহাব উদ্দিন কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে আজ শনিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ময়মনসিংহের এইচ.এস. টি. টি. আই (অবঃ) পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গবেষক প্রফেসর মেজর মোঃ আজিজ আহমেদ সাদেক রেজা।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম মাহমুদ হোসেন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরিচালক প্রফেসর মোঃ সারওয়ার জাহান ছিদ্দিকী।
কলেজের প্রভাষক মাজহারুল ইসলাম ও প্রভাষক সুনান আফরিন সোনিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গফরগাঁও সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুল হক ফেরদৌস, লামকাইন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আইন উদ্দিন, প্রভাষক নূরুল ইসলাম, প্রভাষক শাহাজাত হোসেন, প্রভাষক শারমীন আক্তার, বিদায়ী শিক্ষার্থী নুসরাত জাহান আশা, শাকিল আহমেদ, ফারজানা ইয়াসমিন আঁখি, তন্ময় হোসেন শান্ত, সুজন মিয়া, ইমন সরকার, তানভীর, নবীন শিক্ষার্থী নাহিদা জামান জৌতী, সুন্নাহ সানজিদা খান, তাসফিয়া আক্তার প্রমূখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচবাগ ইউপি চেয়ারম্যান শাহ মোঃ কামরুল ইসলাম ফকরুল, সমাজসেবক শাহ আলম, সহকারী অধ্যাপক সারোয়ার জাহান মিনহাজ, গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম খান, কলেজের শিক্ষক – শিক্ষিকামন্ডলী, শিক্ষার্থীসহ স্থানীয় ব্যাক্তিবর্গ।