নিজস্ব প্রতিবেদক
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অনুপ্রেরণা যোগানো স্লোগান ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে জাতীয় সব অনুষ্ঠান, সভা, সমাবেশে প্রত্যেকের বক্তব্য শেষে জয় বাংলা উল্লেখ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টা ৫৫ মিনিটে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এর আগে, ২০১৭ সালে জয় বাংলাকে কেন জাতীয় স্লোগান ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
আইনজীবী ড. বশির আহমেদের রুল জারির আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেছিলেন। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও শিক্ষা সচিবকে রুলের জবা দিতে হলা হয়।