মো. রাজু শেখ,খুলনা থেকে::
নগরীর পুর্ববানিয়া খামার এলাকা থেকে রবিন সরকার (৪৪) নামক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিন সরকার খুলনা থানাধীন ৮নং পূর্ব বানিয়া খামার এলাকার কাজি মাসুদ মনোয়ার এর বাড়ির নিচ তলার ভাড়াটিয়া এবং পাইকগাছা উপজেলার রাড়ুলী ভবানীপুর গ্রামের মৃত সুধির সরকারের পুত্র। শুক্রবার রাত পৌনে ৮টায় মৃত্যু ব্যক্তির আত্মীয় সাগর জানান, দরজায় বন্ধ পেয়ে ধাক্কা দিলে ভেতর থেকে ছিটকানি পড়ে যায় এবং ঘরে ঢুকে রবিন সরকারের পচে যাওয়া লাশ দেখতে পায়।
এ রিপোর্ট লেখা পযর্ন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন