রবিবার , ১৯শে এপ্রিল, ২০২৬ ইং || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১লা জিলক্বদ, ১৪৪৭ হিজরী

নির্বাচনী প্রচারণায় শেষ দিনে ব্যস্ত সময় পার করলেন প্রার্থীরা :দিয়েছেন বহুমূখী প্রতিশ্রুতি !

প্রকাশিত হয়েছে-

 

মোহাম্মদ মিলন আকতার,ঠাকুরগাঁও থেকে::

বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে আগামী তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৮ শে নভেম্বর অনুষ্ঠিত হবে । গত ১২ নভেম্বর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা দিচ্ছেন বহুমূখী প্রতিশ্রুতি । শহর-উপশহর, হাট-বাজার, গ্রামগঞ্জ ও বস্তীর দোকানগুলোতেও নির্বাচনী আমেজ চোখে পড়ার মতো । একদলের মিটিং-মিছিল শেষ হতে না হতেই আরেক দলের মিটিং মিছিল শুরু হয় । মোটরসাইকেল শোডাউন কিংবা পায়ে হেঁটে ছুটে চলছে প্রার্থীরা ভোটারদের কাছে । কথার ঝুড়ি দিয়ে – ভোটারদের মন আকৃষ্ট করছেন প্রার্থীরা । নির্বাচনী এলাকাগুলো যেন প্রার্থী ও ভোটারদের মিলন মেলায় পরিণত হয়েছে । মাঝে-মধ্যেই প্রার্থীরা নিজেদের যোগ্যতা প্রমাণ দিচ্ছেন মিটিং কিংবা শোডাউনের মাধ্যমে । সচেতন ভোটারা সৎ, যোগ্য ও জনবান্ধব প্রতিনিধি নির্বাচিত করতে মরিয়া। তবে ভোটারদের মাঝে লক্ষ্য করা গেছে -অজানা আতঙ্ক । চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনের মাঠে কিছুটা কৌশল অবলম্বন করলেও মাঠে ঘাম ঝরাচ্ছেন মেম্বার পদপ্রার্থীরা । চেয়ারম্যান পদপ্রার্থীদের চা-চক্রের ঝড় কর্মী ও সমর্থকদের মাঝে সীমাবদ্ধ থাকলেও মেম্বারদের মধ্যে তা নেই ৫নং দুওসুও ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনাব মাহবুব আলম জানান -কে, কার বড় বিষয় নয়- সবাই আমার ৭ নং ওয়ার্ডের ভোটার, একটা চা দুজনকে ভাগ করে খাওয়াতে পারলেই আমি ধন্য । ৫ নং দুওসুও ইউনিয়ন বাসীর প্রত্যাশা সুষ্ঠুভাবে যেন ভোট হয় । মানুষ যেন স্বাচ্ছন্দে ভোট প্রদান করতে পারেন এবং প্রতিনিধি যাচাই করতে পারেন।