শনিবার , ১৮ই এপ্রিল, ২০২৬ ইং || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১লা জিলক্বদ, ১৪৪৭ হিজরী

ভেড়ামারায় আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন বুলবুলের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে-

 

নাসিম উদ্দীন, কুষ্টিয়া থেকে::

এতিম শিশু, মসজিদের ইমাম, মোয়াজ্জিন, গরীব ও অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন বুলবুল। আজ শুক্রবার সন্ধ্যায় জুনিয়াদহ মির্জাপুর মসজিদ মাদ্রাসায় ও নহীরের মোড় এলাকায় প্রায় ২ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র( কম্বল, চাদর, মাফলার) বিতরণ করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আওয়ামী লীগ নেতা জাকির হোসেন বুলবুল, বাহাদুরপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান সোহেল রানা পবন, ১ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর ফিরোজ আলী মৃধা সহ স্থানীয় ব্যক্তিবর্গ।