বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ ইং || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

বটিয়াঘাটা নারায়ণখালী খাল‌ থেকে ৭০ বছরের বৃদ্ধের অজ্ঞাত লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে-

মো. রাজু শেখ,খুলনা থেকে::

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়নের নারায়নখালী খাল থেকে গতকাল বিকাল সাড়ে ৪ টায় অজ্ঞাত নামা ৭০ বছর এক বৃদ্ধের লাশ রুপসা থানা নৌ পুলিশ কর্তৃক উদ্ধার করেছে ।
উদ্ধারকৃত লাশের গলায় ও মাজায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা যায় ।
এ ব্যাপারে বটিয়াঘাটা থানায় নৌ পুলিশ রুপসা কর্তৃক একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।
মামলা নং- ২৭ তারিখ
২৫-১১-২১ ইং ।