বিল্লাল হোসেন সাজু,গাজীপুর::
আশুলিয়ায় কুচক্রী মহলের দেওয়া তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ।
গতকাল বুধবার(২৪ নভেম্বর) সকাল থেকে আশুলিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের কাঠগড়ার বালুর মাঠ দেওয়ানবাড়ি রোড ,বাংলালিংক রোড,ও ম্যাগপাই শিল্পকারখানা রোড সংলগ্নের এক কিলোমিটার ও পাঁচশ বাসাবাড়ির মাটির নিচে থাকা অবৈধ পাইপ লাইনের সংযোগ বিচ্ছিন্ন ও উচ্ছেদ করা হয়।অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ পরিচালনা করেন তিতাস গ্যাস এর সাভার উপজেলা প্রকৌশলী আবু শাহাদাৎ মো. সায়েম, উপ ব্যাবস্থাপক আব্দুল মান্নান,ও পুলিশ প্রশাসন।