বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ ইং || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী

রসুলপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী হতে চান জমিলা খাতুন

প্রকাশিত হয়েছে-

এস এম আরিফুল ইসলাম (আরিফ), স্টাফ রিপোর্টার ::

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১নম্বর রসুলপুর ইউনিয়নের আসন্ন ইউপি নির্বাচনে ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ভাইস চেয়ারম্যান হিসেব প্রার্থী হতে চান সমাজসেবী মোসাম্মৎ জমিলা খাতুন।

তিনি বলেন, ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের এই পবিত্র মাটির প্রতি অগাত সম্মান এবং ভালোবাসা মিশে রয়েছে, নিজের প্রিয় স্বজনদের মতোই ভালোবাসি এখানকার মানুষদের।
তিনি আরো বলেন,
মানুষের জন্য কাজ করার উদ্দেশ্যে ইউপি নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটে আসতে চাই। এজন্য ওয়ার্ডবাসীর কাছে দোয়া চান এই সমাজসেবী।