বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ ইং || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী

বিধিনিষেধ ৭ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন 

প্রকাশিত হয়েছে-

জনতার নিঃশ্বাস::

করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আগামী ১৪  জুলাই মধ‌্যরাত পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সোমবার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন   করা হয়।  প্রজ্ঞাপনে আগের বিধিনিষেধ বহাল থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

 

এতে বলা হয়, করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বিধিনিষেধ ৭ জুলাই মধ‌্যরাত থেকে ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত বাড়ানো হলো।

এর আগে করোনা সংক্রমণ বেড়ে যাওয়া  গত ৩০ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়। এতে বলা হয়েছে, দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। সড়ক, রেল ও নৌ পথে গণপরিবহন ও যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে স্বাস্থ‌্যবিধি মেনে নিজস্ব ব‌্যবস্থাপনায় শিল্প কারখানা চালু রাখা যাবে।