জনতার নিঃশ্বাস:
পবিত্র মাহে রমজানে করোনার কারণে অর্থহীন হয়ে পড়া দুঃস্থ ও অসহায় মানুষদের ইফতার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগ নেতা ও আনন্দমোহন কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাহমুদুল হাসান সবুজ।
আছরের পর হতেই মূলত তিনি নগরীর বিভিন্ন পয়েন্টে পায়ে হেঁটে ঘুরে ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি। তাঁকে এ কাজে সহায়তা করেন ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।
এই প্রসঙ্গে জেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান সবুজ বলেন,কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা ও ময়মনসিংহ সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু ভাইয়ে অনুপ্রেরণায় আমি এ কার্যক্রম চালু করেছি। ভবিষ্যতেও এই কাজ অব্যাহত থাকবে। তিনি জনগণের সেবায় নিজেকে নিযুক্ত করার জন্য সকলের দোয়া চেয়েছেন।