বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ ইং || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

রাজশাহীর পদ্মায় বরযাত্রীবাহী নৌকা ডুবি

প্রকাশিত হয়েছে-
রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী মহানগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে শুক্রবার সন্ধ্যায় বরযাত্রীবাহী একটি নৌকা ডুবে গেছে। এতে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।

রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, সন্ধ্যায় শ্রীরামপুরের পদ্মা নদীতে বরযাত্রীবাহী নৌকা ডুবে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নৌকায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। এদের অনেকে সাঁতরে পাড়ে ওঠেন। এদের পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, নিখোঁজদের সন্ধানে দুইজন ডুবুরি ও বিজিবির সদস্যরা স্পিডবোটে অভিযানে রয়েছেন।