জনতার নিঃশ্বাস: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য সন্তান বীর মুক্তিযোদ্ধা শেখ জামালের জন্মবার্ষিকীতে অসহায়,দুস্থ ও ভাসমান মানুষদের মাঝে গভীর রাত থেকে সেহেরি বিতরণ করছেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগ নেতা ও আনন্দমোহন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ওয়াহিদুর রহমান সবুজ।
গতকাল বুধবার (২৮ এপ্রিল) মধ্য রাতে ময়মনসিংহ মহানগরীর বিভিন্ন স্থানে শতাধিক অসহায় মানুষের মধ্যে সেহেরি বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন ছাত্রলীগের এই নেতা।
জানা যায়,গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি’র অনুপ্রেরণায় ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়ের নির্দেশনায় তিনি এই কার্যক্রম শুরু করেন।
এই প্রসঙ্গে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ নেতা ওয়াহিদুর রহমান সবুজ বলেন,বঙ্গবন্ধুর সন্তান ও মুক্তিযোদ্ধা শেখ জামাল ভাইয়ের আত্নার শান্তির জন্য আমি এই কার্যক্রম হাতে নিয়েছি। মহান আল্লাহর কাছে দোয়া করি যাতে উনি শেখ জামাল ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
পরে ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দকে সাথে নিয়ে শেখ জামালের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করেন ছাত্রলীগের এই নেতা।
উল্লেখ্য: ১৯৭৫ সালের ১৫ই আগস্ট পরিবারের সাথে তাঁকেও হত্যা করে ঘাতকরা।