শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ ইং || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

গাজীপুর মহানগর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন ছাত্রনেতা হাবিবুল্লাহ্ বেলালী

প্রকাশিত হয়েছে-

 

জনতার নিঃশ্বাস: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গাজীপুর মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ছাত্রনেতা হাবিবুল্লাহ্ বেলালী।

মঙ্গলবার( ৬ এপ্রিল) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।
হাবিবুল্লাহ্ বেললী মহানগর কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আনন্দিত তৃণমূল ছাত্রদল কর্মীরা।
এসময় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এই প্রসঙ্গে ছাত্র নেতা হাবিবুল্লাহ্ বেলালী বলেন,তারুণ্যের অহংকার আমাদের প্রিয় নেতা তারেক রহমানের ডাকে সারা দিয়ে যেকোনো সময় আন্দোলনে নামনে আমরা প্রস্তুত রয়েছি। আমার এই পদের মাধ্যমে আমার দায়িত্ব আরো বেড়ে গেল।