মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ ইং || ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৪ঠা জিলক্বদ, ১৪৪৭ হিজরী

রাত ৯টা পর্যন্ত দোকান-শপিংমল খোলা থাকবে  

প্রকাশিত হয়েছে-

জনতার নিঃশ্বাস:রোজাদারদের কথা বিবেচনা করে দোকান-শপিংমল ও বিপণিবিতান রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। এই সময়ের মধ্যে বেচাবিক্রি শেষ করে দোকানপাট বন্ধ করে দিতে হবে। তবে এই সময়ে এসব স্থানে স্বাস্থ্যবিধি পুরোপুরি নিশ্চিত করতে হবে।

রোববার (২৫ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গণমাধ‌্যমের সঙ্গে আলাপকালে এ তথ‌্য জানান।

 

তিনি আরও বলেন, আগে সকাল ৯ টা থেকে  বিকেল ৫ টা পর্যন্ত বিপণিবিতান কিংবা দোকানপাট খোলা থাকলেও রোজাদারদের কথা চিন্তা করে নতুন এ সময় বাড়ানো হলো। তবে এ সময় মার্কেট কর্তৃপক্ষকে স্বাস্থ্য সুরক্ষা, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। সবাইকে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। এর ব্যতিক্রম ঘটলে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।