বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ ইং || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমযান, ১৪৪৭ হিজরী

কেন্দ্রীয় মহিলা শ্রমিকলীগ নেত্রী শিখা’র পিতার ইন্তেকাল:জনতার নিঃশ্বাস পরিবারের শোক

প্রকাশিত হয়েছে-

 

জনতার নিঃশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক দূর্জয় বাংলা এর ভারপ্রাপ্ত সম্পাদক শিবলী সাদিক খান এর শ্বশুর ও তার সহধর্মিণী জাতীয় মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা মহিলা শ্রমীকলীগের সভাপতি সৈয়দা রোকেয়া আফছারী শিখা ‘র পিতা সৈয়দ আব্দুর রশিদ খন্দকার (৭৫) গতকাল বিকাল ৩ ঘটিকায় গফরগাঁও উপজেলার নওখলা গ্রাম নিজ বাড়ীতে ইন্তেকাল করিয়াছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)

মৃত্যু কালে তিনি দুই ছেলে তিন মেয়েসহ নাতি নাতনী রেখে গেছেন। ব্যক্তিগত জীবনে তিনি ধার্মিক লোক এবং একজন সরকারি চাকুরিজীবী ছিলেন, সেই সাথে তিনি একজন মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেও সনদ নেননি।

আওয়ামী লীগের আদর্শের রাজনীতিতে ছিলেন নিবেদিত কর্মী এবং পোড়াবাড়ীয়া আব্দুল গণি দাখিল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছেন ও নিজ গ্রামে নওখলা ঈদগাহ মাঠের সভাপতির দায়িত্ব পালন করেছেন, এছাড়াও সামাজিক সংস্কৃতি কর্মকান্ডে জড়িত ছিলেন তিনি।

গুণি এই ব্যক্তির মৃত্যুতে শোক জানিয়েছেন গাজীপুর সদর প্রেসক্লাব ও সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পরিবার।