বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ ইং || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

ময়মনসিংহে বিভিন্ন অবকাঠামো’র উন্নয়নকাজ উদ্বোধন করেন মেয়র টিটু

প্রকাশিত হয়েছে-

 

জনতার নিঃশ্বাস,ময়মনসিংহ :

আজ ময়মনসিংহে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু |

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোঃ ইকরামুল হক টিটু মহোদয় বলেন,
“নতুন সম্প্রসারিত ওর্য়াডসমূহের দিকে বিশেষ গুরুত্ব দিয়ে পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি | আমরা টেকসই উন্নয়নের বিশ্বাসী ! সকলের সহযোগিতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে একটি আদর্শ নগরীতে পরিণত করতে চাই” |

আজ সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২২নম্বর ও ২৪ নম্বর ওয়ার্ডের আরসিসি দ্বারা সড়ক নির্মাণ এবং একটি ঈদগাহের উদ্বোধনে একথা বলেন সিটি মেয়র |
উন্নয়ন কাজগুলোর মধ্যে হলো ২৪ নম্বর ওয়ার্ডের বেপারীপাড়া থেকে রেলগেইট পর্যন্ত ৬৫০ মিটার, পাগলা বাজার আশরাফ উদ্দিনের বাড়ী থেকে বেপারীপাড়া পর্যন্ত ৬০০ মিটার, বয়ড়া তাকওয়াহ মসজিদ থেকে বেপারীপাড়া পর্যন্ত ৬০০ এবং ২২ নং ওয়ার্ডের বয়ড়া গফরগাঁও রোড থেকে বটতলা বাজার হয়ে ছালাকান্দি পর্যন্ত ২ কিলোমিটার সড়কের আরসিসি দ্বারা নির্মাণ এবং ছালাকান্দি সমাধানের মোড়ে ঈদগাহ মাঠের উন্নয়নের কাজে প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ৫ কোটি টাকা, যা আগামী একবছরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে|

উদ্বোধনকালে প্যানেল মেয়র ৩ শামীমা আক্তার, ২২নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মোস্তফা কামাল, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম, ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার হোসেন বিপ্লব, ২১নম্বর ওয়ার্ড কাউন্সিলর জনাব মোস্তফা ফারুক, ২০নম্বর ওয়ার্ড কাউন্সিলর জনাব সিরাজুল ইসলাম, সংরক্ষিত ২২,২৩ ও২৪ নারী আসনের কাউন্সিলর শাহনাজ বেগম, ২৫,২৬ ও ২৭ নারী আসনের কাউন্সিলর জনাব আইরিন আক্তার সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, নির্বাহী প্রকৌশলী মো.জহিরুল হক, সহকারী প্রকৌশলী মো: জসিম উদ্দিন, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজিব সহ স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন |