বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ ইং || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

৭ কলেজের পরীক্ষার সূচি প্রকাশ

প্রকাশিত হয়েছে-

জনতার নিঃশ্বাস:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক তৃতীয় ও চতুর্থ বর্ষের স্থগিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করা হয়।

 

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৯ সালের তৃতীয় বর্ষ স্নাতক পরীক্ষার্থীদের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলো ২৮ ফেব্রুয়ারি, ৩, ৬, ৯ ও ১৩ মার্চ অনুষ্ঠিত হবে। ওই সূচিতে পরীক্ষার কেন্দ্রও ঘোষণা করা হয়। প্রতিদিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হবে।

অপরদিকে, স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষাগুলো ২৭ ফেব্রুয়ারি, ২, ৪ ও ৭ মার্চ অনুষ্ঠিত হবে। এ বর্ষের পরীক্ষাও প্রতিদিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হবে।