বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ ইং || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

দিনাজপুরের খানসামায় পাচঁ সাংবাদিকের কোভিড ১৯ এর ভ্যাকসিন গ্রহণ

প্রকাশিত হয়েছে-

 

মো.জসিম উদ্দিন,দিনাজপুর থেকে–

দিনাজপুরের খানসামা উপজেলায় পাঁচ গণমাধ্যম কর্মী করোনা ভ্যাকসিন নিয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে খানসামা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ নুরনবী ইসলাম ও সহ-সভাপতি ভূপেন্দ্রনাথ রায় এ টিকা গ্রহন করেন।

এর আগে প্রেসক্লাবের প্রচার সম্পাদক এস.এম রকি সাংবাদিকদের মধ্যে প্রথম টিকা নেন। এরপর প্রেসক্লাবের সভাপতি তাজ ফারাজুল ইসলাম চৌধুরী ও মহিলা বিষয়ক সম্পাদক চৌধুরী নুপুর নাহার তাজ করোনা ভ্যাকসিনের টিকা গ্রহন করেন। করোনা ভ্যাকসিন গ্রহণ করে প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ নুরনবী ইসলাম জানান, এটি অন্য ভ্যাকসিনের মতোই, এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ভ্যাকসিন নেওয়ার পর তিনি স্বাভাবিক ও সু্স্থ আছেন। উপজেলার সবাই নিবন্ধন করে নির্ভয়ে ভ্যাকসিন নিতে পারেন। বিশেষ করে সম্মুখসারির যোদ্ধাদের তিনি ভ্যাকসিন নিতে আহ্বান জানান। ক্যাপশন: করোনা ভ্যাকসিন গ্রহন করছেন খানসামা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ নুরনবী ইসলাম।