জনতার নিঃশ্বাস:
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন আল রশিদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে গাজীপুর সদর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
আজ সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে এক প্রতিনিধি দল জয়দেবপুর থানায় এই পুলিশ কর্মকর্তার সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবটির সাধারণ সম্পাদক মোশারফ হোসাইন প্রধান,সহ-সভাপতি রমজান আলী রুবেল,সহ-সাংগঠনিক সম্পাদক এ আর হাশেম,দপ্তর সম্পাদক রাকিবুল হাসান আহাদ প্রমূখ।
বক্তব্যে গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি মো. আবু বকর সিদ্দিক সাংবাদিকদের সংবাদ প্রকাশের জেরে কোনো ধরণের হয়রানি না করার অনুরোধ করেন নতুন এই পুলিশ কর্মকর্তার কাছে।
এসময় জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইন শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহয়তা করার কথা বলেন। সাংবাদিক পুলিশ এক হয়ে কাজ করার কথাও বলেন তিনি।
এসময় জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খাঁনও উপস্থিত ছিলেন।