শুক্রবার , ১লা মে, ২০২৬ ইং || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৪ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী

গাজীপুরে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে পুড়ে ৪ জনের মৃত্যু

প্রকাশিত হয়েছে-

 জনতার নিঃশ্বাস:
গাজীপুরের কালিয়াকৈরে একটি কলোনিতে আগুন লেগে চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জন। পুড়ে গেছে ৫০টি বসতঘর।

সোমবার (১১ জানুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার কালামপুর পূর্বপাড়া নব্বই কলোনিতে আগুন লাগে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, ভোরে পূর্বপাড়া নব্বই কলোনিতে আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নারীসহ চার জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন অন্তত ২০ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কবিরুল আলম আরও জানান, রান্না করার গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।