শুক্রবার , ১লা মে, ২০২৬ ইং || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী

বঙ্গবন্ধুর ভাষ্কর্য শুধু প্রতিকৃতি নয়,বাংলাদেশের প্রতিচ্ছবি বিক্ষোভ মিছিলে মো. মাহমুদুল হাসান সবুজ

প্রকাশিত হয়েছে-

জনতার নিঃশ্বাস :

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কার্য ভেঙে ফেলার প্রতিবাদে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র জননেতা মো. ইকরামুল হক টিটু মহোদয়ের নির্দেশনায় ময়মনসিংহে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ সমাবেশে আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. মাহমুদুল হাসান সবুজ তার বক্তব্যে বলেন,
বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভেঙে ফেলা মানেই রাষ্ট্রের বিরুদ্ধে, ইতিহাস ঐতিহ্যের বিরুদ্ধে এবং জাতির পিতা বঙ্গবন্ধু বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল।
যারা ভাষ্কর্য ভেঙে ফেলার ঘোষণা দিয়েছে তাদের ই কেউ না কেউই এই দৃষ্টতা দেখিয়েছে
বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট কিছু দিন আগে একটি রায় দিয়েছে বৈধ কতৃপক্ষ ছাড়া ফতোয়া বা ধর্মের ব্যাখ্যা দেওয়ার কারো কোন অধিকার নেই।
ভাষ্কার্য বিরোধী ধর্মীয় মোল্লারা তারা কোন বৈধ কতৃপক্ষ না।
বাংলাদেশে ধর্মের ব্যাখ্যা দেওয়ার সরকার কর্তৃক কোন স্বীকৃতি বৈধ কতৃপক্ষ নেই।
সুতরাং যে রাজনৈতিক মোল্লারা ইসলামী ব্যাখ্যার নামে ভাষ্কর্য ভেঙে ফেলার ঘোষণা দিয়েছে তা তাদের মনগড়া ব্যাখ্যা।
মাহমুদুল হাসান সবুজ আরো বলেন একজন মুমিনুল হকের বক্তব্যে বাংলাদেশের কোটি কোটি মুসলমানের বক্তব্য নয়,তারা কোটি কোটি মুসলমানের প্রতিনিধিত্ব ও করে না অতএব আপনাকে উদ্দেশ্য করে বলে দিতে চাই ধর্ম নিয়ে রাজনীতি করা বন্ধ করুন নতুবা বাংলাদেশ ছাত্রলীগের তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অনুসারীরা আর চুপ করে বসে থাকবেনা। আপনাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।

মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় ও বাঙালি জাতির পিতার চেতনায় ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে ভাষ্কার্যের কোন বিকল্প নেই বলে মনে করেন এই ছাত্রনেতা।

আর যেহেতু আপনারা ধর্মের ব্যাখ্যা দেওয়ার বৈধ কেউই না সেহেতু এই যে ধর্মের ফতোয়া বা ব্যাখ্যা দেওয়ার যে উদ্ধত্য প্রকাশ করেছেন সেই জন্যই সরকার তাদের কে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।
মোল্লারা বাংলাদেশ কে জঙ্গিবাদের , মৌলবাদের, সাম্প্রদায়িকতার প্রজনন ক্ষেত্র হিসেবে পৃথিবীর দরবারে চিহ্নিত করার চেষ্টা করছে এর ফলে ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে, মালয়শিয়া, সিঙ্গাপুরে বাংলাদেশী শ্রমিকেরা যারা কাজ করছে তারা হুমকির সম্মুখীন হচ্ছে।
এটি মোল্লাদের সংবিধানের বিরুদ্ধে, ইতিহাস ঐতিহ্যে সংস্কৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে
সুতরাং আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং দেশবাসীর পক্ষে, সংবিধানের পক্ষে এদের কে সমূলে উৎপাটন করা উচিত।

উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইয়াছিন আরাফাত খোকন ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।