জনতার নিঃশ্বাস :
ময়মনসিংহ সদর উপজেলার ২ নম্বর কুষ্টিয়া ইউনিয়নের আয়োজনে মাহবুবুল হক শাকিল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জননন্দিত জননেতা মো. ইকরামুল হক টিটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আমিনুল হক শামীম (সিআইপি), ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
হাজারো ফুটবল প্রেমিদের উপস্থিতিতে উক্ত খেলার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
উল্লেখ্য যে উক্ত খেলায় দুইজন নাইজেরিয়ান খেলোয়ার অংশগ্রহণ করেন।