রবিবার , ১৯শে এপ্রিল, ২০২৬ ইং || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২রা জিলক্বদ, ১৪৪৭ হিজরী

দীর্ঘ ছয় ঘণ্টা বসে থেকে প্রতিমা বিসর্জন সম্পন্ন করেন ম.সি.ক. মেয়র টিটু 

প্রকাশিত হয়েছে-

জনতার নিঃশ্বাস:

ময়মনসিংহের জননন্দিত জননেতা জনাব মোঃ ইকরামুল হক টিটু মহোদয় দুই দিন আগেই প্রতিমা বিসর্জনের জন্য নগরীর কাচারিঘাটের স্থান নির্ধারণ করেন এবং শুভ বিজয়া উপলক্ষে আজ বেলা ৩ ঘটিকায় কাচারি ঘাটে এসে উপস্থিত হন এবং রাত ৯ টায় প্রতিমা বিসর্জন সম্পন্ন করে সকলের সাথে কুশল বিনিময় করে কাচারিঘাট ত্যাগ করেন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রতিমা বিসর্জনের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল। যারা যারা প্রতিমা বিসর্জন করতে এসেছেন সবাই সুষ্ঠুভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন করে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী ও উপস্থিত ছিলেন।