জনতার নিঃশ্বাস :
ময়মনসিংহে হিন্দু ধর্মশালা মন্দিরে মঙ্গল প্রদীপ প্রচলন করেন ময়মনসিংহের জনমানুষের নেতা, জননেতা জনাব মোঃ ইকরামুল হক টিটু মহোদয়।
নগরীর জুবলি ঘাটস্হ হিন্দু ধর্মশালা মন্দিরে আজ সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন।
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে বলেন ধর্ম যার যার উৎসব সবার সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির সৌহার্দ্যপূর্ণ অবস্থান বজায় রেখে চলছে।
তিনি সেখানে পূজা উদযাপন কমিটির দাবির প্রেক্ষিতে মন্দিরের উন্নয়নের জন্য দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন।
তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পূজার উৎসব আনন্দ পরিচালনা করার জন্য আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন মসিকের ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ফারুক হাসান খান, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শীতল সরকার, জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি জেলা যুব লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শাহানুর আলম শান্ত, আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র লীগের আহবায়ক মাহমুদুল হাসান সবুজ, যুগ্ন আহবায়ক ইয়াসির আরাফাত খোকন, জেলা ছাত্রলীগ নেতা ফাহিম ফেরদৌস ফুয়াদ প্রমুখ।