নিজস্ব প্রতিবেদক:: একটি পরিকল্পিত ও সুন্দর পৌরসভা গড়ার স্বপ্ন দেখছেন অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। এ-গ্রেড পৌরসভা হচ্ছে কুলাউড়া অতচ এখানকার মানুষ বঞ্চিত উন্নয়ন থেকে। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এ পৌরসভার অধিকাংশ সড়কে লাগেনি উন্নয়ন। জ্বলে না সড়ক বাতি। সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় শহরের প্রধান সড়ক! অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণেই এমন দুর্বিষহ কে সঙ্গি করে জীবনযাপন করতে হচ্ছে কুলাউড়া পৌরবাসীকে।
আর তাই পৌরবাসীর কে সাথে নিয়ে একটি নিরাপদ পরিকল্পিত নগরায়ণ গঠনে কাজ করতে চান কুলাউড়ার অদম্য এক সাহসী ও হাস্যোজ্জ্বল পজেটিভ মনের মানুষ অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
কুলাউড়া শহরের যানজট নিরসনে রাস্তা সংস্কার ও সম্প্রসারণ এবং বিকল্প রাস্তাঘাট নির্মাণের পরিকল্পনার একজন স্বপ্নবাজ মানুষ কুলাউড়ার ক্রীড়াঙ্গণের প্রাণ পুরুষ সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। পরিকল্পিত নিরাপদ নগরায়ণের একজন স্বপ্নদ্রষ্টা । তিনি চান কুলাউড়া শহর কে পরিস্কার-পরিচ্ছন্ন আধুনিক শহর গড়ে তোলতে।
পৌরবাসীর সুচিন্তিত সিদ্ধান্তই কুলাউড়া পৌরবাসীর দুঃখ লাগব হতে পারে। তাই আসুন পক্ষ নেয়ার আগে উন্নয়ন বঞ্চিত কুলাউড়া পৌরসভার উন্নয়নের স্বার্থে যোগ্য ব্যক্তি যাচাই করে পক্ষ নেই।