নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহ মহানগরীতে জামায়াত -ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নিয়ন্ত্রণাধীন কোচিং সেন্টার রেটিনা ও ফোকাশে তালা দিয়েছে আনন্দমোহন কলেজ ছাত্রলীগ। আজ( ৪ মার্চ) দুপুরে আনন্দমোহন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান সবুজের নেতৃত্বে কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ এসব প্রতিষ্ঠানে তালা দেন। এসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক ইয়াসিন আরাফাত খোকন,যুগ্ম-আহ্বায়ক শেখ সজল,যুগ্ম-আহ্বায়ক জুনায়েদ হুসাইন টিপু ও ছাত্রনেতা ওমর ইসলাম সহ অন্যান্যরা।
এসময় কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান সবুজ বলেন,জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন বাংলাদেশ উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ এগিয়ে যাচ্ছে ঠিক তখনই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী দল বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড বাংলাদেশ ছাত্রলীগ নেতা-কর্মীদেরকে টার্গেট করে নির্মমভাবে হত্যা করছে।
কেননা ঐ মুক্তিযুদ্ধে বিরোধী পক্ষের দল বিশ্বাস করে যে জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে মানসিকভাবে দুর্বল করতে হলে ছাত্রলীগ কে বেছে নিতে হবে ।
ছাত্রলীগের নেতাকর্মীদের হত্যা করতে পারলেই জননেত্রী শেখ হাসিনাকে মানসিকভাবে দুর্বল করা সম্ভব।
আমরা সারা বাংলার ছাত্র সমাজ রুখে দাঁড়াতে চাই আজ কেননা এই বাংলাদেশ সকল অর্জন এর সাথে বাংলাদেশ ছাত্রলীগের ওতপ্রোতভাবে জড়িত রয়েছে।
সারাবাংলার ছাত্রসমাজ জামায়াত-শিবিরের তান্ডব লীলা ভুলে যাইনি।
আর তাই আমরা চাই না বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষের কোন শক্তির সংগঠন বাংলার জমিনে নামে বেনামে কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে অর্থ উপার্জন করে সেই অর্থে ব্যবহার করে আবার আমার বাংলা জনগণের জানমালের ক্ষতি করুক।
আহ্বায়ক সবুজ, অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে বলেন যাতে করে কুচক্রী মহল কোনোভাবেই তাদের কোমলমতী সন্তানদের মগজ ধোলাই করে বিপথে পরিচালিত করতে না পারে।
এর আগেও সুশীল সমাজের পক্ষ থেকে এসব প্রতিষ্ঠান বন্ধের দাবি জানানো হয়েছে।অভিযোগ রয়েছে এসব প্রতিষ্ঠান থেকে জঙ্গীবাদে মদদ দেয়া হয়। প্রশ্ন ফাশ করে সরকারের শিক্ষা কার্যক্রম কে করা হয় প্রশ্নবিদ্ধ।