বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ ইং || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

করোনায় সিনিয়র জেল সুপারের মৃত্যু

প্রকাশিত হয়েছে-

জনতার নিঃশ্বাস:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আবু জাহেদ মারা গেছেন।

রোববার (২৬ জুলাই) সকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।  কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা মৃত্যুর বিষয়টি জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন।

জানা গেছে, করোনায় আক্রান্ত হওয়ার পর ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. জাহেদকে গত ১১ জুলাই রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ভর্তি করা হয়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ মারা যান।

মো. জাহেদ ১৯৯১ সালে কারা বিভাগে যোগ দেন।  যশোর ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগার এবং পাবনা, রাঙ্গামাটি, জামালপুর, নারায়ণগঞ্জ, বাগেরহাট, নেত্রকোনা, বগুড়া, ঝিনাইদহ, পাবনা ও সাতক্ষীরা জেলা কারাগারে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেন।

সর্বশেষ গত ২৪ মার্চ তিনি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার হিসেবে যোগ দিয়েছিলেন।  তার গ্রামের বাড়ি মেহেরপুর জেলায়।