বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ ইং || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

শ্রীমঙ্গলে চা বাগান থেকে কৃষকের লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে-

জনতার নিঃশ্বাস:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের ভেতর থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) সকালে খবর পেয়ে উপজেলার গান্ধী ছড়া চা বাগানের ভেতর থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক।

মৃত ব্যক্তি উপজেলার সিন্দুরখান ইউনিয়নের পশ্চিম বেলতলী গ্রামের মৃত চকির মিয়ার ছেলে নুরুল ইসলাম (৫০)। নুরুল ইসলাম পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে ওসি মো. আব্দুছ ছালেক জানান, ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় নুরুল ইসলামকে মেরে তার লাশ চা বাগানে ফেলে গেছে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য লাশ থানা থেকে হাসপাতালে পাঠানো হবে। তাকে কিভাবে খুন করা হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে।