বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ ইং || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

যাত্রাবাড়ী থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে-

জনতার নিঃশ্বাস:

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মীরহাজীরবাগ এলাকার একটি বাসায় সানজিদা আক্তার (১৮) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃতা সানজিদার বাবা বিল্লাল হোসেন জানান, মীরহাজীরবাগ মোল্লাপাড়া এলাকায় পাঁচতলা একটি ভবনের নিচতলায় ভাড়া থাকেন তারা। তিনি পেশায় রিকশাচালক। দুই বোন, এক ভাইয়ের মধ্যে সানজিদা সবার বড়।

বিল্লাল হোসেন আরও জানান, অভাব অনটনের সংসার তাদের। সানজিদার মা কাজ করার জন্য মেয়েকে প্রায়ই বকাবকি করতো। আজও তাকে বকাঝকা করে। পরে রাগে ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় সে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের  ইনচার্জ (পরিদশর্ক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।