বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ ইং || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

গফরগাঁওয়ে আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের সাইফুল ইসলামের বৃক্ষরোপণ

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিবেদক:

“মুজিববর্ষের আহ্বান – তিনটি করে গাছ লাগান”
মাননীয় প্রধানমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশে আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের সংগ্রামী আহ্বায়ক মো. মাহমুদুল হাসান সবুজের অনুপ্রেরণায় গফরগাঁও এ বৃক্ষ রোপণ করেন আনন্দমোহন কলেজ ছাত্রলীগের নেতা সাইফুল ইসলাম।
আজ গফরগাঁও উপজেলার আওতাধীন শাঁখচূড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বৃক্ষ রোপন করা হয়।
এতে ফলজ,ভেষজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।
এতে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই প্রসঙ্গে ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও আমাদের সম্মানিত সুযোগ্য আহ্বায়ক মো.মাহমদুল হাসান সবুজ ভাইয়ের নির্দেশে এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।
উল্লেখ্য :-জননেত্রী শেখ হাসিনার মুজিব বর্ষ উপলক্ষে এই আহ্বানে সাড়া দিয়ে আনন্দমোহন কলেজ ছাত্রলীগের সংগ্রামী আহ্বায়ক মো. মাহমুদুল হাসান সবুজের অনুপ্রেরণা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ময়মনসিংহ ও এর বাইরের জেলা উপজেলাগুলো তে ধারাবাহিক ভাবে স্বাস্থ্যবিধি মেনে বৃক্ষ রোপন করে যাচ্ছে।