বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ ইং || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

সিইসিসহ ১৫ বিবাদীকে জবাব দিতে সমন জারি

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিবেদক:

সদ্য সমাপ্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে দায়ের করা পৃথক মামলায় প্রধান নির্বাচন কমিশনারসহ ১৫ বিবাদীকে জবাব দিতে সমন জারি করা হয়েছে।

মঙ্গলবার রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ন-সচিব আবদুল বাতেন এই তথ্য নিশ্চিত করেছেন। আজ মামলা বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন দায়ের করেন।

আজ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক উৎপল ভট্টাচার্য দুটি মামলা আমলে নিয়ে এ আদেশ দেন। আগামী ২ এপ্রিল বিবাদীদের জবাব দেওয়ার দিন নির্ধারণ করেন বিচারক।

মামলায় প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যুগ্ম সচিব মো. আবুল কাশেম ও নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ ৮ জনকে বিবাদী করা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচন বাতিল চেয়ে গত সোমবার মামলা করেন বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। ওই মামলায় বিবাদী করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম ও নির্বাচিত মেয়র আতিকুল ইসলামসহ ৮ জনকে।

১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে আতিকুল ইসলাম জয় পান।