বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ ইং || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমযান, ১৪৪৭ হিজরী

গাজীপুরে আরও ৯২ জনের করোনা শনাক্ত

প্রকাশিত হয়েছে-

জনতার নিঃশ্বাস:

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯২ জন। এ নিয়ে জেলায়  করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৩২৫ জনে।

সোমবার (১৫ জুন) রাতে গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন বলেন, গাজীপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৯২ জন। তাদের মধ্যে গাজীপুর সিটি করপোরেশন ও সদরে সর্বাধিক ৭৬ জন। এছাড়া কালিয়াকৈরে ৯, কালীগঞ্জে ৪ জন ও কাপাসিয়ায় ৩ জন।

সিভিল সার্জন বলেন, গাজীপুর জেলায় সোমবার পর্যন্ত ১৭ হাজার ৪৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।  করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ জন।