বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ ইং || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমযান, ১৪৪৭ হিজরী

রেড ও ইয়েলো জোনে সাধারণ ছুটি

প্রকাশিত হয়েছে-

জনতার নিঃশ্বাস:

করোনাভাইরাসের সংক্রমণ রোধে রেড ও ইয়েলো জোনে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

সোমবার (১৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রেড ও ইয়েলো জোনে অবস্থিত সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত, আধা স্বায়ত্বশাসিত বা বেসরকারি দপ্তর এবং এ দুই এলাকায় বসবাসকারী বর্ণিত দপ্তরের কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবেন।  জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ’

তাছাড়া ১৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত আগের মতোই গণপরিবহন ও সরকারি-বেসরকারি অফিস সীমিত করে জনসাধারণের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।  এসময় সাপ্তাহিক ছুটি নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত থাকবে।