বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ ইং || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

করোনায় আরও ২০ জনের মৃত্যু, আক্রান্ত ১৮৭৩

প্রকাশিত হয়েছে-

জনতার নিঃশ্বাস:

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৪৫২ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও  এক হাজার ৮৭৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৭৮ জনে দাঁড়িয়েছে।

শনিবার (২৩ মে ) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হলো ৬ হাজার ৪৮৬ জন।

ডা. নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৯ হাজার ৯৭৭ জনের। এ সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৮৩৪ জনের। মোট ২ লাখ ৩৪ হাজার ৬৭৫ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে।’

মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে তিনি বলেন, ‘ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রামে আটজন, রংপুরে দুইজন, ময়মনসিংহে দুইজন, রাজশাহীতে দুইজন, সিলেটে একজন ও খুলনায় একজন মারা গেছেন।এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৫ জন, বাড়িতে চারজন ও মৃত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়।

বয়স বিশ্লেষণে মৃতদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন রয়েছেন। নিহত ২০ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও চারজন নারী।

নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ২৮৬ জনকে। ছাড়া পেয়েছেন ৪১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৪ হাজার ৩০৫ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২ হাজার ৬৯ জন।’