শিরোনাম
রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও পেশাজীবীদের সম্মানে ত্রিশাল উপজেলা জামায়াতের ইফতারত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালনশহীদ জিয়া ও বেগম জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে-গাজীপুরে জিয়া পরিষদ নেতৃবৃন্দদৈনিক আমাদের সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানত্রিশাল মোবাইল কোর্টের অভিযান, মামলা ও জরিমানাডুয়েটে ছাত্রদলের ইফতার,শহীদ জিয়া ও খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাতগাজীপুরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নতুন প্রশাসক১৮০ দিনের পরিকল্পনা নিয়ে মাঠে জিসিসি নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেনকাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতত্রিশালে নবনির্বাচিত এমপি ডা. মাহবুবর রহমান লিটনের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলময়মনসিংহ (৭)ত্রিশালে নবনির্বাচিত এমপি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাদের সাথে মতবিনিময়গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন সরকাররফিকের পরকীয়ায় ভবিষ্যত অনিশ্চিত দুই সন্তানের,বন্ধ পড়াশোনা, ঘুরছেন দ্বারে দ্বারেত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত ভালুকা ঘোষণায় কঠোর বার্তা নবনির্বাচিত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুরএনসিপি প্রার্থী আলী নাছেরের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগশেষ মুহুর্তের প্রচারণায় মাঠ চষে বেড়িয়েছেন বিএনপি নেতা রিজভীগফরগাঁওয়ে জামায়াতের নির্বাচনি সমাবেশ, গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় জনসমাগমকাশিমপুর থানা বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির নেতা-কর্মীরা
.
Main Menu

নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ শেখ হাসিনার

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস:

ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় জনগণের পাশে থাকতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ সভাপতির এই নির্দেশ দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা দলীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়েছেন।

বুধবার (২০ মে) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত থেকে আম্ফান মোকাবিলায় সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার জন্য দেশের বিভিন্ন জেলার নেতাদের টেলিফোনে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়েছেন তারা।

এ সময় আম্ফান মোকাবিলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপকূলের সাধারণ জনগণকে দ্রুত সময়ের মধ্যে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া এবং শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে আশ্রয়কেন্দ্রে মানুষের অবস্থান নিশ্চিত করতে  প্রশাসনেক সার্বিক সহায়তা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

একই সাথে দুর্যোগপূর্ণ এই আবহাওয়ায় উপকূলের মানুষের জন্য নিরাপদ আশ্রয়, খাদ্য সহায়তা ও চিকিৎসা সেবা প্রাপ্তি নিশ্চিত করতে সর্বাত্মক কর্মপ্রয়াস চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর নানক বলেন, আম্ফান মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সব উপকূলীয় জেলায় নজরদারি বাড়ানো হয়েছে।  সেখানে সর্বত্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে কাজ করতে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপকূলীয় এলাকার মানুষকে সেবা দেবেন।  জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করব। আওয়ামী লীগ সকল দুর্যোগে জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *