শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ ইং || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

নতুন ভোটার ৫৫ লাখ ৭৯ হাজার ৩০ জন

প্রকাশিত হয়েছে-

 

নিজস্ব প্রতিবেদক:
বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জন। এর মধ্যে নতুন ভোটার হয়েছেন ৫৫ লাখ ৭৯ হাজার ৩০ জন।

সোমবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এ তথ্য জানান।

নূরুল হুদা বলেন, ‘দেশে এখন নারী ভোটার পাঁচ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ২২২। পুরুষ ভোটার পাঁচ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৫৩০ জন। এছাড়া হিজড়া ভোটার ৩৬০ জন।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন আইন মন্ত্রী আনিসুল হক। এছাড়া নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, নির্বাচন কমিশনার কবিতা খানম, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসির সিনিয়র সচিব মো. আলমগীর প্রমুখ৷