মো.জাকির হোসেন।।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন ৩২ নং ওয়ার্ডে অসহায় দুস্থ ছিন্নমূল দারিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মহানগর যুবলীগ নেতা মো.আলেক চাঁন। দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের সঙ্কট কালীন সময় ময়মনসিংহ সিটি জনপ্রিয় মেয়র ইকরামুল হক টিটুর নির্দেশে সোমবার নিজ ওয়ার্ড দক্ষিণ চর কালীবাড়ি এলাকায় নিজ উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল,আলু,পিয়াজ। নিরাপদ সামাজিক দুরত্ব বজায় রেখে প্রায় ৬০ জনের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।