শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ ইং || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

দিনাজপুরে আদিবাসী জনগোষ্ঠীদের ও শিক্ষার্থীদের ত্রাণ বিতরণ করেন-এমপি গোপাল

প্রকাশিত হয়েছে-

 

মোঃ নাজমুল হোসেন ॥-

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রাণঘাতী করোনা দুর্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য বা কবিতা লেখা বন্ধ করে আসুন জনগণের পাশে থেকে তাদের দুঃখ-বেদনার সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত ভাবে কাজ করি।

১২ মে ২০২০ মঙ্গলবার বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ এলাকায় ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)’র সহযোগিতায় আদিবাসী জনগোষ্ঠীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এমপি গোপাল আরো বলেন, দেশের মানুষ যখন করোনা আতঙ্কে গৃহে অবস্থান করছে, যখন কর্মহীন মানুষের পেটে খাওয়ার নেই, রাস্তাঘাটে যানবাহন চলছে না, যানবাহনের কালো ধোয়া যখন পরিবেশ নষ্ট করছে না, এমন দৃশ্য অনেককে কবি-সাহিত্যিক হতে প্রবাহিত-প্রচিত করছে। অনেকে সামাজিক যোগাযোগে মাধ্যমে সাহিত্য রচনা করে স্ট্যাটাস দেন। যারা মানুষের আর্তনাদকে হৃদয়ে ধারণ করতে পারে না, তারা হয়তো কবি হতে পারেন কিন্তু কখনো সমাজ সেবক ও রাজনীতিবীদ হতে পারে না।

করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় সচেতনতামূলক প্রচারণা এবং খাদ্য ও সুরক্ষা সামগ্রী সহযোগিতা কর্মসূচির আওতায় আদিবাসী জনগোষ্ঠীদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রত্যেক পরিবার পায় ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবন, ১ কেজি পেয়াজ, ১ টি হুইল সাবান, ১ টি লাইফবয় সাবান, ১ টি (১০০ মিলি) স্যানিটাইজার, ৪টি মাস্ক ও ৪ টি হ্যান্ড গ্লোভস।
এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, মরিচা ইউনিয়নের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম হেলাল, আইইডির আইপি নেলসন ফেলো মার্ডী, হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের সদস্য, মাহাদো লাকড়া, সমায় মুরমু, ভিনসেন্ট মার্ডী, মানেল মার্ডী, পিতর মুরমুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নে ভিজিডি চাল বিতরণ এর উদ্বোধন ও কাহারোল নোধাবাড়ি সিডিসি প্রোগ্রাম এর আয়োজনে বাংলাদেশ ন্যাজ্যারীন মিশনের সহযোগিতায় উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ মিত্রবাটি উচ্চ বিদ্যালয়ের মাঠে ৫০ জন শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।

বার্তা প্রেরক –
মোঃ নাজমুল হোসেন
দিনাজপুর সংবাদদাতা।
মোবাঃ ০১৭৫১-২৮৫৯২৪