মো.জাকির হোসেন,মময়মনসিংহ ।।
ময়মনসিংহে মোবাইল ফোনে কণ্ঠ নকল করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারকে গ্রেফতার করছে ডিবি পুলিশ। মোবাইলে সচিব, পুলিশ অফিসার, ডিসি, ইউএনও, জেলার, ওয়াসা কর্তৃপক্ষ, রাজনৈতিক ব্যক্তিবর্গের পরিচয় ও কন্ঠ নকলকারী প্রতারক চক্রের অন্যতম সদস্য স্বপন মন্ডল (৩৫)। সে ময়মনসিংহের ভালুকা উপজেলার উড়াহাটি গ্রামের মুত সালা উদ্দিন মন্ডলের ছেলে।
সোমবার (১১ মে) ভোর রাতে ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে প্রতারণার জন্য সে ১৪টি সিম ব্যবহার করার প্রমাণ পেয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ জেলা গোয়েন্দা ওসি শাহ কামাল আকন্দ জানান, চলমান করোনা পরিস্থিতিতে ত্রান সংশ্লিষ্ট বিষয়ে সচিব, পুলিশ অফিসার, ডিসি, ইউএনও, জেলার, ওয়াসা কর্তৃপক্ষ, রাজনৈতিক ব্যক্তিবর্গের পরিচয় দিয়ে কন্ঠ নকল করে বিভিন্ন অফিস, ব্যবসায়ী নেতাকর্মীদের প্রতারিত করে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিচ্ছে। সে কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতার কন্ঠ ও পরিচয় দিয়ে প্রতারণা করার অভিয়োগ রয়েছে। এরূপ দুইটি ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যে ময়মনসিংহ কোতোয়ালী এবং ভালুকা মডেল থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান এর নজরে আসলে তিনি জেলা গোয়েন্দা পুলিশকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। মামলাটি তদন্তকালে ডিবি পুলিশ তার ব্যবহৃত দুইটি মোবাইলসহ চারটি সিমসহ তাকে গ্রেফতার করে। এসময় তার মোবাইল বিকাশে ৬০,০০০/- টাকা পাওয়া যায়। যাহা ভালুকা পৌরসভা কাউন্সিলর বিল্লাল ফকিরের নিকট থেকে প্রতারণা করে নিয়েছিল। তার মোবাইল পর্যালোচনা করে দেখা যায়, উক্ত মোবাইলে কয়েক দিনে ১৪টি সিম ব্যবহৃত হয়। যাহা ০১৭২৯-৯৪৫৯৭৩ (বিকাশ), ০১৭৬৬-৪২৮৩২৪, ০১৩১৪-৭৯৩০৬৪, ০১৭১১-০৭৪৮৭৪, ০১৩১৬-০৯৮৬৭২, ০১৯৯৫-৩৯৯০২৮, ০১৯০৭-৭৪১৭১৪, ০১৯১৫-৯৮৫১১৩, ০১৪০২-৬৫৪৪০৮, ০১৩১৭-৯৪৪৭৬৩, ০১৭৬৫-৩৩৭৫৭৫, ০১৭৩৫-৮৮৬৭৩৩, ০১৩১৩-৮৬৫৯৩৪, ০১৯০৬-৯২৪৪৬৩ এই নাম্বার গুলো ব্যবহার করে সে বিভিন্ন মানুষের নিকট থেকে টাকা হাতিয়ে নিয়েছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে একাধিক মামলা আছে।