বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ ইং || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু

প্রকাশিত হয়েছে-

 

মো.জাকির হোসেন:

ময়মনসিংহ নগরীর কালিবাড়ী গুদারাঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে সানি (১৪) নামে এক নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবি দল। সে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোজ হয়। নিহত সানি নগরীর কালিবাড়ি পুরাতন গুদারাঘাট এলাকার বাসিন্দা হিরা মিয়া ছেলে বলে জানা গেছে।এদিকে ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শতশত মানুষ নদীর পাড়ে এসে ভির জমান ।

মঙ্গলবার (৫ মে) দুপুরের দিকে ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসীর বরাত দিয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আবুজর গিফারী জানান, আজ দুপুরে ৪/৫ জন কিশোর ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। সবাই উঠে আসলেও নিখোঁজ হয় সানি। তখন নিহত সানির ছোট ভাই রনি ডাক চিৎকার শুরু করে। এ সময় এলাকাবাসী দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। পরে দুপুর ২ টার দিকে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এসে সানির মরদেহ উদ্ধার করে।

উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন, ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবরিম্যান ইদ্রীস আলী, ওয়াটার স্কোট তারা মিয়া, আনোয়ার, ফখরুদ্দিন প্রমুখ। এছাড়া কোতুয়ালী মডেল থানা পুলিশের একাধিক সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন