শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ ইং || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

ঢাকায় পৌঁছালেন শ্রিংলা

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিবেদক:

শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির সফরসূচি চূড়ান্ত করতে ঢাকায় এসেছেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

সোমবার সকালে বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সফরকালে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন হর্ষ বর্ধন শ্রিংলা। একই দিনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনেরও সঙ্গেও বৈঠক করবেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে তার।

ভারতীয় সচিবের সফরকালে দুই দেশের মধ্যে কানেকটিভিটি নিয়ে দু’টি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।