বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ ইং || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরী

ত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতার

প্রকাশিত হয়েছে-

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) রাতে ত্রিশাল থানাধীন বীররামপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমদের নির্দেশনা ও নেতৃত্বে পরিচালিত এই অভিযানে রামপুর ইউনিয়নের বীররামপুর এলাকায় নজরুলের দোকানের সামনে থেকে সুজন মিয়া ও মান্নান নামে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং প্রায় ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ত্রিশাল থানার পুলিশ পরিদর্শন (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেল জানান, মাদকের বিরুদ্ধে চলমান জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় এবং ঘটনাস্থল থেকে দুইজনকে হাতেনাতে আটক করা সম্ভব হয়। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মান্নানের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। তার নামে অন্তত চারটি মাদকসংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে এবং দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে স্থানীয় বাসিন্দারা পুলিশের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ