হাফিজুর রহমান,গাজীপুর:: গাজীপুরে অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি অবৈধভাবে কাটার অপরাধে ৬ জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার ( ৮ মার্চ) দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের কারখানা বাজার, কাউলতিয়া এবং সদর উপজেলার পিরুজালী এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ৬জনকে আটকের পর বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০(সংশোধিত ২০২৩) এর ১৫(১) ধারায় প্রত্যেককে ১ মাসের কারাদণ্ড দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- নেত্রকোনা বিকুনিয়া পূর্বধলা এলাকার আবুল কাশেমের ছেলে আনোয়ার,গাজীপুর সদর উপজেলার পিরুজালি এলাকার আজহারুলের ছেলে অনিক, একই এলাকার আছানের ছেলে তারেক, গাজীপুর জেলার কালিয়াকৈর ঠাকুরপাড়া এলাকার আলাল উদ্দিনের ছেলে জামাল, পলাশতলী এলাকার আনিস উদ্দিনের ছেলে এমদাদুল হক ও পিরুজালি এলাকার মোঃ আলীর ছেলে রিয়াজ। এ বিষয়ে গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মঈন খান এলিস সাংবাদিকদের বলেন,জেলা প্রশাসকের অনুমতি ছাড়া কৃষি জমির মাটি কাটা দন্ডনীয় অপরাধ। কৃষি জমির উর্বরতা রক্ষা এবং অবৈধভাবে মাটি কাটা বন্ধে নিয়মিত এ অভিযান পরিচালনা করছি।
মঙ্গলবার , ১০ই মার্চ, ২০২৬ ইং || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২০শে রমযান, ১৪৪৭ হিজরী
গাজীপুরে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৬ জনের কারাদণ্ড
প্রকাশিত হয়েছে-