মঙ্গলবার , ১০ই মার্চ, ২০২৬ ইং || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২০শে রমযান, ১৪৪৭ হিজরী

জনগণ চাইলে আপনাদের খেদমতে চেয়ারম্যান প্রার্থী হব-বিএনপি নেতা রিজভী

প্রকাশিত হয়েছে-

হাফিজুর রহমান,গাজীপুর:: ভাওয়ালগড় ইউনিয়নের সাধারণ মানুষ চাইলে তাদের খেদমত করতে ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হবেন বলে জানিয়েছেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক ছাত্রনেতা আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। রোববার(৮ মার্চ) গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ স্বাধীন করেছেন,তাঁর সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমৃত্যু মাথানত না করে দেশের কল্যাণে আপোষহীন থেকে কাজ করেছেন এখন তাঁদের সন্তান তারুণ্যের অহংকার বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। উনার হাতেই দেশ নিরাপদ ও উন্নত রাষ্ট্রে পরিণত হবে ইনশাল্লাহ। এছাড়াও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিপুল ভোটে ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু বিজয়ী করায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। শেষে তিনি আরো বলেন“রমজানের এই শিক্ষা আমাদের আত্মশুদ্ধি ও মানবিকতার চর্চা করতে শেখায়। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হবে আমাদের রাজনীতির মূল প্রতিশ্রুতি। ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সাইম মোল্লার সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলম খান ও আল আমিন আকন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুল বাতেন বিএসসি, নূরুল আমিন মাস্টার, সমাজ সেবক ও বিএনপি নেতা সেলিম ভূইয়া, বৃহত্তর গাজীপুর সদর উপজেলা জিয়া পরিষদের সভাপতি ও গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি মো. আবু বকর সিদ্দিক,গাজীপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সহিদ, যুগ্ম আহ্বায়ক কাওসার হোসেন মোল্লাহ, গাজীপুর সদর উপজেলা জাসাস এর সদস্য সচিব জাহাঙ্গীরআলম,ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবিন, কামরুজ্জামান, আজমল হক, সাইফুল ইসলাম,ফরহাদ হোসেন মোল্লা, রাজীব,আরিফ, আবিদুর রহমান জন, মোহসীন মোল্লা, আজিজ, রনি, ফয়সাল, শাহ্ আলম, আলী হোসেন হোসেন ভান্ডারী, সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার রোজাদার নারী-পুরুষ ইফতার ও দোয়া মাহফিল অংশগ্রহণ করেন। বিশেষ মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার রুহে আত্মার মাগফেরাত কামনায় এবং দেশ ও দেশের কল্যাণে দোয়া করা হয়।