জাহাঙ্গীর আলম,গাজীপুর:: কাশিমপুর থানা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মোঃ শওকত হোসেন সরকার। উপস্থিত ছিলেন গাজীপুর-০১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবর রহমান এবং গাজীপুর-০২ আসনের সংসদ সদস্য মোঃ এম মঞ্জুরুল করিম রনি। অনুষ্ঠানে বক্তারা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন। বক্তব্যে মোঃ শওকত হোসেন সরকার বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং আগামী দিনে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, গাজীপুরসহ সারাদেশে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে এবং জনগণের কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের সেবায় কাজ করার আহ্বান জানান। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমযান, ১৪৪৭ হিজরী
কাশিমপুর থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে-